Tuesday , 21 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী-যুবকের মৃত্যু: আত্মহত্যা ও দুর্ঘটনার আশঙ্কা

প্রতিবেদক
sonynews
April 21, 2026 3:01 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর চারঘাটে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে হলিদাগাছী এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়। এর আগে সোমবার রাতে নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, মঙ্গলবার সকালে রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি শলুয়া ইউনিয়নের হলিদাগাছী রেলগেট এলাকায় পৌঁছালে প্রায় ৩৫ বছর বয়সী এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা পরিচয় শনাক্তের চেষ্টা করলেও তার নাম-পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, সোমবার রাতে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের হাবিবপুর কালাবিপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সোহাগ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি ওই এলাকার জুলুম প্রামানিকের ছেলে। দুর্ঘটনায় তার শরীরের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়দের দাবি, সোহাগ নেশাগ্রস্ত অবস্থায় রেললাইনে উঠে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে পারিবারিকভাবে দাফন করা হয়েছে।

সারদা রেলস্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, নিহত নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আর যুবকটি নেশাগ্রস্ত ছিলেন।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি আরও জানান, ঘটনাগুলো তদন্তে পুলিশ কাজ করছে। নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৭৫০ কোটি টাকা পাওনা আদায়ে পাউবো ঘেরাও কর্মসূচী ঠিকাদারদের

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি, আরএমপি কমিশনার

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনাই বাংলাদেশের মূল শক্তি, আরএমপি কমিশনার

নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

গণভবনে টিউলিপের প্রচারপত্র, গয়না, সোনার প্রলেপযুক্ত কলমের মোড়কের সন্ধান

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘ইয়্যাস’র অভিনন্দন ও শুভকামনা

নগরীতে ৪০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

রাজশাহীতে ঈদ উদযাপন, একই কাতারে ঈদের নামাজে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক রেখে পথ চলতে চায় বিএনপি