Wednesday , 11 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৫৫

প্রতিবেদক
sonynews
November 11, 2026 9:49 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসা. বুলু (৪০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ডেঙ্গুতে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৯ জন।

বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া মোসা. বুলু রাজশাহী নগরের দরগাপাড়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু হেমোরেজিক ফিভারে (ডিএইচএফ) আক্রান্ত বুলুকে গত ৯ নভেম্বর বিকেল ৩টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরদিনই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে রামেক হাসপাতালে মোট ১৭৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। নতুন ভর্তি ও ছাড়পত্রের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচজন কমেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইসহাক দার

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবি

নারী ক্ষমতায়নের অগ্রদূত প্রধানমন্ত্রী: স্পিকার

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, যুবদল রাজশাহী বিভাগ 

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী-ঢাকা রুটে ট্রেনের সিডিউল বিপর্যয়

রাজশাহী মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন ১০ আগস্ট: উৎসবমুখর পরিবেশে মিলনমেলার প্রস্তুতি সম্পন্ন

কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

The book that taught me I was

কুমিল্লায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী