শনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভাষা সৈনিকের হাত থেকে চিত্রাংকনের পুরস্কার পেল শিশুরা

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ২:১০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা “রঙ তুলিতে একুশ” আয়োজন করে ৷ এতে অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নগরীর কুমারপাড়া উদীচী চত্বরে বিকেলে চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ করা হয়। এর আগে তারা সকাল ৭টায় কুমার পাড়া মোড় থেকে প্রভাতফেরি করে নগরীর ভূবন মোহন পার্ক শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিচারক শিশু একাডেমি রাজশাহীর চারুকলা শিক্ষক সুব্রত দাস বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর আলোচনা সভা “একুশ আমার অহংকার” এ ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির প্রেক্ষাপট ও পরবর্তীতে এর ব্যপ্তি, আকাঙ্খা আর প্রতিফলন নিয়ে বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোনা’র সঞ্চালনায় এসময় সহ-সভাপতি অজিত কুমার মন্ডল, রতন কুমার ভট্টাচার্য, সংগঠন বিষয়ক সম্পাদক সেলিনা বানু, কবি ও প্রাবন্ধিক আবু তালেব মোল্লাহ্ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসেদ হোসেন প্রামানিক সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা র‍্যালি”

we are able to create amazing things

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৩

যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায় বৃক্ষ রোপণ

বৈশাখী মেলা-১৪৩২ আয়োজন: নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি

সমকামীদের বিবাহ চান অভিনেত্রী ভূমি