Monday , 9 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে একজন মাদক ব্যাবসায়ীসহ ৩ জন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
November 9, 2026 6:23 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে কাটাখালী ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

 গত ০৮ নভেম্বর রবিবার রাত পৌনে ৮টার দিকে কাটাখালী থানা পুলিশ চৌমুহনী বাজারের গুয়াবাসিনা এলাকায় অভিযান পরিচালনা করে নওদাপাড়া গ্রামের লাল মোহাম্মদের ছেলে মো. আলো আলী (২৮)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 অপরদিকে, একই তারিখ রাত ৮টার দিকে কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া গ্রামের মো. সুমন রানার স্ত্রী মোসা. সাথী ওরফে সুমী (৪০)-এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমী কৌশলে পালিয়ে গেলেও কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের মিজানুর হকের ছেলে মো. গোলাম সাকলাইন (২৯)-কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পলাতক আসামির ফেলে যাওয়া ৫ বোতল ফেয়ারডিল সিরাপ এবং গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে ফেয়ারডিল সিরাপের ১টি খালি বোতল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামির রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, পলাতক আসামি সুমীর বিরুদ্ধে কাটাখালী থানায় ইতঃপূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।

 এছাড়াও, একই তারিখ রাত ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ বেলদারপাড়া মাছুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শেখপাড়া বেতপট্টি গ্রামের মো. মহিদুল ইসলাম ওরফে লাভলুর ছেলে মো. রিয়ান (২২)-কে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে। পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। অপরদিকে, পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্রের জলবায়ু সংকটকে কপ-৩১ এজেন্ডায় অন্তর্ভুক্তির দাবি

৩০টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরাই ভোটারদে কেন্দ্রে নিয়ে আসবেন; ৬০ শতাংশ ভোট কাস্ট হবে: লিটন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

রাজশাহীতে স্ত্রীসহ কাউন্সিলর শাহুর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে স্কুল ছাত্রদের যৌন নিপিড়ীন করে ভিডিও ধারণ করতেন শিক্ষক: তথ্য দিল গুগল!

ফিফা গেমের শেষের শুরু, শেষ হচ্ছে ৩০ বছরের যাত্রা

রাজশাহী সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে যুবক আহত

দিল্লি থেকে একাধিক অডিও বার্তা: হাসিনার নির্দেশেই হামলা

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ

সোমালিয়ায় সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা