Friday , 6 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী বাঘা-চারঘাটে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল এস্কাফসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
sonynews
November 6, 2026 4:48 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এক সহযোগী পালিয়ে গেছে।

রাজশাহী জেলা পুলিশ মিডিয়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাঘা উপজেলার হামিদকুড়া গ্রামের লতিফ মোল্লার আমবাগানে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এ সময় জিনারুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৫৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জিনারুল ইসলাম বাঘা উপজেলার গোচর গ্রামের মৃত আব্দুল জলিল প্রামাণিকের ছেলে। এ সময় তার সহযোগী হামিদকুড়া গ্রামের সাগর (৪৫) পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, শুক্রবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় চারঘাট উপজেলার চক মোক্তারপুর (সরকারপাড়া) গ্রামে পৃথক অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৩০ বোতল এস্কাফ সিরাপসহ রঞ্জয় মন্ডল (৩৯) ও মাবুদ আলী (৩৯) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
রঞ্জয় মন্ডল ওই গ্রামের হীরেন মন্ডলের ছেলে এবং মাবুদ আলী মৃত আমজাদ আলীর ছেলে। গ্রেপ্তার মাবুদ আলীর বিরুদ্ধে চারঘাট থানায় আগে থেকেই তিনটি মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বাঘা ও চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বস্তির ভবিষ্যৎ রক্ষায় যুবদের প্রতিবাদ, মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর বার্তা”

বহরমপুরে বেপরোয়া ছিনতাই: ব্যবসায়ী আহত, উধাও সাড়ে ১২ লাখ টাকা

রাজশাহীতে প্রথমবারের মতো ডিজিটাল আমন্ত্রণ পত্রের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

সন্ত্রাসী কর্মকান্ডে জড়ালে বিএনপি- জামায়াতকে ছাড় দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

এমপি হলে সম্পদ বাড়বে না, বরং কমবে: ডা. জাহাঙ্গীর

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

রাজশাহীতে চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে রাসিক মেয়রের সাথে মতবিনিময়

রাসিক মেয়রের সাথে প্রেস ক্লাব অব ইন্ডিয়া‘র সভাপতি সৌজন্য সাক্ষাৎ 

শিরোইল কলোনি প্রাথমিক বিদ্যালয়ের জয়যাত্রা: চ্যাম্পিয়ন ফুটবল টিমকে গর্বিত সম্মাননা”