Wednesday , 4 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মধ্যরাতে ভুতুড়ে রাজশাহী রেলস্টেশন, ঝুঁকিতে সরকারি সম্পদ

প্রতিবেদক
sonynews
November 4, 2026 4:51 pm

স্টাফ রিপোর্টার: বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা রাজশাহী রেলস্টেশন। প্রতিদিন অসংখ্য যাত্রী, ট্রেন ও রেলওয়ের কর্মীদের পদচারণায় মুখরিত থাকে স্টেশনটি। রাত ১২টা পেরোলেই বদলে যায় স্টেশনের চিত্র। নেমে আসে নীরবতা, তৈরি হয় ভুতুড়ে পরিবেশ।

গত কয়েক দিন ধরে গভীর রাতে স্টেশন এলাকায় কোনো নিরাপত্তাকর্মী চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। এতে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে ধারণ করা ভিডিওতে রাতের বেলায় স্টেশনের নির্জন পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার দৃশ্য দেখা গেছে। গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে গভীর রাতে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি দৃশ্যমান না থাকায় যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

এদিকে শুধু যাত্রীদের নিরাপত্তা নয়, সরকারি স্থাপনা ও রেলওয়ের মূল্যবান সম্পদের সুরক্ষা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ একটি বিভাগীয় শহরের প্রধান রেলস্টেশনে গভীর রাতে নিরাপত্তা ব্যবস্থার দৃশ্যমান অনুপস্থিতি সরকারি স্থাপনা ও যানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে। পর্যাপ্ত নিরাপত্তাকর্মী, নিয়মিত টহল ও কার্যকর নজরদারি না থাকলে চুরি, নাশকতা কিংবা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

বিশেষ করে রাতে দূরপাল্লার ট্রেনে যাতায়াতকারী যাত্রী, নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। এ সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত সহায়তা পাওয়ার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

রাজশাহী একটি বিভাগীয় শহর। এই শহরের গুরুত্বপূর্ণ রেলস্টেশনে রাতের বেলায় নিরাপত্তা পরিস্থিতি এমন থাকার কথা নয় বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, স্টেশনের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নজরদারি থাকা প্রয়োজন।

এ অবস্থায় রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার দাবি উঠেছে। রাতের শিফটে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী মোতায়েন, নিয়মিত টহল এবং সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত করা জরুরি।

বিভাগীয় শহরের একটি গুরুত্বপূর্ণ রেলস্টেশন কেন মধ্যরাতে নিরাপত্তাহীন ও জনমানবহীন পরিবেশে থাকবে—এ প্রশ্নের জবাব চান যাত্রী ও সচেতন নাগরিকরা।

দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে রাজশাহী রেলস্টেশনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি তাঁদের।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
বিশ্ববাজারে কমল গম-সয়াবিন-ভুট্টার দাম

বিশ্ববাজারে কমল গম-সয়াবিন-ভুট্টার দাম

রাজশাহীতে হৃদয়বিদারক দৃশ্য: রাস্তার পাশে পড়ে ছিল ৫ মাসের নবজাতকের নিথর দেহ

রাজশাহী সাংবাদিক সংস্থার আত্মপ্রকাশ আহবায়ক আজিবর, সদস্য সচিব ফয়সাল

রাজশাহীতে নাদিম বক্সিং একাডেমির যাত্রা শুরু

ভারতের বন্ধুত্ব শুধু শেখ হাসিনার সাথে বাংলাদেশের সাথে না: বিএনপির মহাসচিব রিজভী

ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্যে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে’

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহী নগরীতে মোবাইল চোর চক্রের মূল হোতা সুমন ও রকি গ্রেফতার

রাজশাহীতে সনদ আটকে নারীকে কুপ্রস্তাব, শিক্ষা বোর্ডের কর্মকর্তা শোকজড

শক্তি কিংবা ভয় দেখিয়ে নয় ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন, যুবদল রাজশাহী বিভাগ 

নওদাপাড়া নতুন বাস টার্মিনালে জুয়ার আসর বন্ধ