Saturday , 10 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
October 10, 2026 10:14 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মোঃ মকছেদ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

গত ৯ অক্টোবর রাত ৯টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, গত ৩ অক্টোবর চারঘাটের রায়পুর উত্তর গ্রামের ওই নারীকে একা পেয়ে হলুদক্ষেতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগীর মা শান্তি বেগম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেন। ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী চারঘাট উপজেলার রায়পুর উত্তর গ্রামের মৃত মজের আলীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন

তানোরে বিনামুল্য বিতরণের ছাগলের মান নিয়ে ক্ষোভ

রাজশাহী নগরীতে পৃথক পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৬

রাজশাহী নগরীতে গাঁজা ব্যবসায়ী আটক: রয়েছে ৮টি মামলা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাজশাহীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ

মনোনয়নপত্র দাখিল ২৩ মে, রাসিকে ভোটগ্রহণ হবে ইভিএমে

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান: অপরাধের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা

ইলিয়াস আলীর শেষ পরিণতি ঘটে জিয়াউলের হাতে

২০ নং ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ধানের শীষের প্রচারণায় নেতাকর্মীদের ঢল

দুদকের অভিযোগের পর নেসকোর দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ