মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বাড়ির দেয়াল ভাঙার অভিযোগ, এনসিপি নেতার দাবি ‘স্কুলের জায়গা’

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৬, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে সরকারি সার্ভেয়ার দিয়ে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণের পর বাড়ি নির্মাণ শুরু করেছিলেন বলে দাবি করেছেন রাজিয়া সুলতানা শেলী (৪৭) নামে এক নারী। তবে নির্মাণকাজ শেষ হওয়ার পর খড়খড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক ও জাতীয় নাগরিক পার্টি—এনসিপির রাজশাহী মহানগরের অহবায়ক মোবাশ্বের আলী লাল্টু দুজন তার নির্মাণাধীন বাড়ির বাথরুমের ইটের দেয়াল ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় তিনি মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও এজাহার দিয়েছেন বলেও জানিয়েছেন।

রাজিয়ার অভিযোগ, তাঁকে হয়রানি করতে এনসিপি নেতা মোবাশ্বের আলী তাঁর নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এমনকি তিনি তার প্রভাব খাটিয়ে কয়েক বছর থেকে স্কুলে কোন ক্লাস না নিয়েই বেতন তুলে নেন। তার বদলি হিসেবে একজন ছেলেকে প্রক্সি শিক্ষক হিসেবে রেখেছেন।

মঙ্গরবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় রাজশাহী নগরীর নানকিং চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। গত রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন রাজিয়া। রাজিয়া সুলতানা রাজশাহী নগরীর মতিহার থানার ললিতাহার এলাকার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, খড়খড়ি বাইপাস উচ্চবিদ্যালয়ের পাশে তিনি একটি বাড়ি নির্মাণ করছেন। নির্মাণকাজ শুরু করলে স্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী এতে আপত্তি তুলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে তিনিও উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। তার ভাষ্য, উভয় পক্ষের আবেদনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়ে জমি মাপজোখ করেন। এ সময় উভয় পক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাপজোখ শেষে সীমানা নির্ধারণ করে দেওয়া হয় এবং সংশ্লিষ্টরা এতে সম্মতি দেন। সার্ভেয়ারের স্বাক্ষর করা মাপজোখের নকশাও তার কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

রাজিয়ার অভিযোগ, ওই মাপজোখের পর তিনি পুনরায় বাড়ি নির্মাণ শুরু করেন। বাড়ির গাঁথুনির কাজ শেষ হওয়ার পর বাথরুম নির্মাণের কাজ চলছিল। স্কুলের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরাও নির্মাণকাজটি দেখেছেন এবং তখন কেউ বাধা দেননি। এলাকার মানুষ দেখেছে আমি তো চুরি করি কিছু করি নাই দিনের বেলা করতেছিলাম কিন্তু তারা হঠাৎ করে চার তারিখে আমরা তারা যদি পেয়েও থাকে আমাকে নোটিশ করবে । প্রধান শিক্ষক স্কুল জায়গাটা যদি পেয়ে থাকে তাহলে আমাকে স্কুল প্রধান নোটিশ করবে নোটিসের পর আমি অবশ্যই আমি স্কুল প্রধান পকে থাকলে আমি সেই সম্মানে সরে নিয়ে চলে যাব

তিনি বলেন, গত ৪ অক্টোবর বেলা আনুমানিক ১১টার দিকে খড়খড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী ও সহকারী শিক্ষক ও এনসিপি রাজশাহী মহানগরের আহবায়ক মো. মোবাশ্বের আলী লাল্টু তার নির্মাণাধীন বাড়ির সামনে যান। এ সময় প্রধান শিক্ষক তার মোবাইল ফোন থেকে রাজিয়ার মোবাইলে ফোন করে স্কুলের পাঁচ ফুট জায়গা রয়েছে বলে দাবি করেন।

রাজিয়ার ভাষ্য, তিনি ফোনে তাদের জানান, গত ২৩ মে সরকারি সার্ভেয়ারের মাধ্যমে উভয় পক্ষের উপস্থিতিতে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয়েছে এবং উভয় পক্ষই ওই মাপজোখ মেনে নিয়েছে। এরপরও কোনো লিখিত নোটিশ না দিয়ে তার বাথরুমের ইটের দেয়াল ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাজিয়া আরও অভিযোগ করেন, ঘটনার পর তিনি বিষয়টি স্কুলের সভাপতিকে ফোনে জানিয়েছেন। এ ছাড়া মতিহার থানায় পৃথক জিডি ও এজাহার দিয়েছেন। পুলিশ অভিযোগ তদন্ত করে মামলা নথিভুক্ত করবে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

লিখিত বক্তব্যে রাজিয়া আরও একটি পুরোনো অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। তার দাবি, মো. আবু তালেব নামে এক ব্যক্তি তার প্রতিষ্ঠান নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থায় আইনি সহায়তা চেয়ে খড়খড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ওই অভিযোগে আবু তালেব দাবি করেন, তার ছেলের স্ত্রী হাসনা হেনা স্কুলটিতে আয়া পদে চাকরির জন্য ৯ লাখ ৩০ হাজার টাকা নিয়েছিলেন। পরে পারিবারিক বিরোধের জেরে ওই অর্থ ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

রাজিয়া বলেন, ওই অভিযোগের পর তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আইনজীবী সাইফুর রহমান খান একটি লিগ্যাল নোটিশ পাঠান। এরপর থেকেই প্রধান শিক্ষক তার ক্ষতি করার চেষ্টা করছেন বলে তিনি মনে করছেন।

তার অভিযোগ, স্কুলের আশপাশে আরও জমি ও বাড়ি স্কুলের মধ্যে থাকলেও অন্য কারও সঙ্গে এ ধরনের বিরোধে না গিয়ে শুধু তার জমির সীমানা নিয়ে আপত্তি তোলা হচ্ছে। অথচ সরকারি সার্ভেয়ারের মাধ্যমে এরই মধ্যে জমি মাপজোখ করে সীমানা নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে রাজিয়া বলেন, আমি খুবই অসহায় অবস্থায় আপনাদের সামনে এসেছি। সরকারি সার্ভেয়ার দিয়ে জমি মাপজোখের পর সীমানা নির্ধারণ করা হয়েছিল। এরপরও আমার নির্মাণাধীন বাড়ির দেয়াল ভেঙে দেওয়া হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

তিনি আরও বলেন, আমি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে আমাকে ন্যায়বিচার দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে তিনি জমি মাপজোখের নোটিশ, সার্ভেয়ারের মাপজোখের নকশা এবং বাথরুমের ইটের দেয়াল ভাঙার ছবি সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন।

এ বিষয়ে এনসিপি নেতা মোবাশ্বের আলী লালটু বলেন, ওটা স্কুলের জায়গার ওপর করা হয়েছিল। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের পরামর্শে প্রধান শিক্ষকসহ শিক্ষক ও এলাকাবাসীকে নিয়ে সেখানে যাওয়া হয়।

তিনি দাবি করেন, ওই নারীকে ফোন করে স্কুলের জায়গায় নির্মাণের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি স্থাপনাটি অস্থায়ী এবং ওজুখানার জন্য করা হয়েছে বলে জানান। মোবাশ্বের আলীর ভাষ্য, তিনি ওই নারীকে অন্য জায়গায় ওজুখানা করার পরামর্শ দেন। তখন তিনি বলে থাকেন, জায়গাটি যদি স্কুলের হয়, তাহলে আপনারা ভেঙে নিতে পারেন।

জাতীয় নাগরিক পার্টি—এনসিপির রাজশাহী মহানগরের অহবায়ক মোবাশ্বের আলী কালবেলাকে বলেন, প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই স্কুলের পিয়ন দিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়েছে। এটি আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, স্কুলের জায়গা। স্কুলে ক্লাস নিয়োমিত ক্লাস না নেবার অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা সত্য নয়।

খড়খড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী বলেন, এ বিষয়ে কথা বলতে বা জানতে চাইলে এলাকায় আসেন। টয়লেটটি স্কুলের জায়গার মধ্যে রয়েছে। প্রক্সি শিক্ষক নিয়োগের বিষয়ে কোন আইনে এমন বিধান রয়েছে—এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘স্কুলে আসেন, সাক্ষাতে এ বিষয়ে আলাপ করব

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরজুনকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

তবে আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান কালবেলাকে বলেন, সাধারণ ডায়েরির বিষয়টি আদালতের অনুমতি সাপেক্ষে পর্যালোচনা করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৫ কার্যদিবসে সচল হবে নরেন্দ্রপুর কাঁচার বিলের ব্রীজ: পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রাজশাহী-ঢাকা এসি টিকিটে ২০০ টাকা বাড়তি, নন-এসি এখনো অপরিবর্তিত

নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, অভিযোগ দিয়ে মিলছে না প্রতিকার

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু নিয়ে গুরুতর অভিযোগ করল জামায়াত

রাজশাহীতে ৩৬ দিনের শিশুকে নাইন্দের পানিতে ডুবিয়ে হত্যা

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি

জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

জমি বিক্রি না করায় ড্রাগন বাগানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ

রাজশাহীতে সাংবাদিক রানার বাবার ইন্তেকাল

আরডিএতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

রাজশাহীতে গেল ২০ বছরে মাদক ব্যবসা করেই এক হাজার ব্যক্তি কোটিপতি : ভূমিমন্ত্রী