Thursday , 1 October 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহরণ মামলার মূলহোতা গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
October 1, 2026 9:29 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অপহরণ মামলার মূলহোতা ১ নম্বর এজাহারনামীয় আসামি মো. শাকিল আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপাড়া থানার অপহরণ মামলার আসামি শাকিল আহমেদের অবস্থান শনাক্ত করা হয়। পরে শাহমখদুম থানার বনলতা আবাসিক প্লট নম্বর-৮৪, রোড নম্বর-৫ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল আহমেদ গোদাগাড়ী থানার নারায়ণপুর এলাকার মো. ফজলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে রাজাপাড়া থানায় অপহরণ মামলা রয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন