বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০২৪ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি নেতা দেলোয়ার ইন্তেকাল

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ১৯, ২০২৪ ২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাত সাড়ে ৮টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দেলোয়ার হোসেন রাজশাহীতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি নগরের হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক এই ছাত্রনেতা যুবদল থেকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতেও ছিলেন। সবশেষ তিনি নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার বাদ জোহর নগরের হেতমখাঁ মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেতেমখাঁ কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার জানাজা নামাজে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর, জেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশাসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

কুষ্টিয়া ট্রাফিক পুলিশকে মারধর ও জুতাপেটার ঘটনায় দুই মহিলা আটক

ফারাক্কা ‘মরণ ফাঁদ’: ভাসানীর লংমার্চের ৫০ বছর পরও পানি সংকটে বাংলাদেশ

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

১১৩ ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

পাকিস্তান দলে হার্দিকের মতো ফিনিশার নেই: আফ্রিদি

সপরিবারে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান

দূতাবাসে ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া