বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মুনিয়া : বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২০, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ
মুনিয়া : বসুন্ধরা এমডিসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে (২১) ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ প্রতিবেদন দাখিল করা হয়।

প্রতিবেদনে এ মামলার অভিযোগের সত্যতা না পাওয়ায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ আটজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক সাইফুর রহমান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বসুন্ধরার এমডিসহ আটজনের বিরুদ্ধে করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে। এ বিষয়ে বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: শাকিল আহাম্মদের আদালতে প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি হবে।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে ঢাকার একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীর, তার বাবা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, মা আফরোজা সোবহান, আনভীরের স্ত্রী সাবরিনা, হুইপপুত্র শারুনের সাবেক স্ত্রী সাইফা রহমান মিম, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, পিয়াসার বান্ধবী ও ঘটনাস্থল গুলশানের ফ্ল্যাট মালিকের স্ত্রী শারমিন ও তার স্বামী ইব্রাহিম আহমেদ রিপনকে আসামি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর তানোরে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ৩ দিনের ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা ইন্টার্নদের

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র

শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন হলে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের আকাঙ্খার বাস্তবায়ন হবে’

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃণমূল বিএনপির প্রার্থী, ছাড়লেন দলও

আগামী নির্বাচন হবে বিএনপির জন্য এক অগ্নিপরীক্ষা :খন্দকার দেলোয়ার হোসেন খোকন।

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র-প্রতিরোধী ব্যবস্থা দিতে পারছে না ইসরায়েল

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

বোয়ালিয়ায় বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

রাজশাহী বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’: বোমা নিস্ক্রিয়করণে আরএমপি সদস্যদের চৌকস মহড়া