শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মোহনপুর কৃষি কর্মকর্তার তৎপরতায় কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন 

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১:৩৩ অপরাহ্ণ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
মোহনপুর কৃষি অধ্যুষিত একটি উপজেলা। ধান, পান, আলু,পটলসহ সবধরণের ফসল উৎপাদনের উর্বর ভূমি হিসেবে উপজেলাটি প্রসিদ্ধ। ফসল উৎপাদনের অন্যতম ওপাদান সার, বিষ, কীটনাশকের সংকট নিরসণ ও সুষম বন্টন প্রচেষ্টায় তৎপর রয়েছে উপজেলা কৃষি বিভাগ।বিশেষ করে কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলামের  সার্বক্ষনিক ও দৃশ্যমান তৎপরতায় সার সরবরাহে দায়িত্বশীল ডিলাররাও। এজন্য ফসল উৎপাদনে কৃষকরা অনেকটায় স্বস্তিতে রয়েছেন বলে সংশ্লিষ্টদের দাবী।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহীর অন্যতম কৃষি অধ্যুষশিত একটি উপজেলা মোহনপুর। জেলার অন্য উপজেলায় সব ধরণের ফসলের চাষ হয় না। স্থান বিশেষে এক একটি ফসলের উৎপাদন বেশি হলেও মোহনপুর উপজেলায় ধান, পান, আলু, ভুট্টাসহ অন্যান্য সবজি জাত ফসল উৎপাদন হয় সমান ভাবে। এরই সঙ্গে যুক্ত হয়েছে বাণিজ্যিক মাছচাষ। এ কারণে এখানে বছরের প্রতিটি মৌসুমেই সারের চাহিদা বেশি থাকে। স্থানীয় চাহিদা অনুযায়ী সার বরাদ্দ ও বিক্রয় ব্যবস্থা স্বাভাবিক রাখতে কৃষি বিভাগের তদারকি লক্ষনীয়।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানা গেছে, চলতি মৌসুমে আমন ধানের আবাদ হয়েছে ৪ হাজার ১০০ হেক্টর জমিতে।তবে বানিজ্যিকভাবে পুকুর ও বিলে মাছ চাষের জন্য কিছুটা ডিএপি ও টিএসপি সারের অতিরিক্ত চাহিদা রয়েছে। ফলে মাছ চাষীদের জন্য অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেলে সার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ইতোমধ্যেই আমন ধান রোপণ সম্পন্ন হয়েছে। আমনের ভরা মৌসুমে উপরি প্রয়োগের জন্য প্রয়োজনীয় ইউরিয়া সার মজুদ রয়েছে।
জানা গেছে, মোহনপুর উপজেলায় ৭ জন বিসিআইসি সার ডিলার নিযুক্ত রয়েছেন। উপজলার ধুরইল ইউনিয়নে মেসার্স আল হেরা ট্রেডার্স,  ঘাসিগ্রাম ইউনিয়নে মেসার্স মোশাররফ ট্রেডার্স, রায়ঘাটী ইউনিয়নে মেসার্স রহমান ট্রেডার্স, জাহানাবাদ ইউনিয়নে মেসার্স ইউসুফ ট্রেডার্স, বাকশিমইল ইউনিয়নে মেসার্স সোহেল ট্রেডার্স, মৌগাছি ইউনিয়নে মেসার্স মহসিন ট্রেডার্স এবং কেশরহাট পৌরসভায় মেসার্স উসমান এন্ড সন্স ট্রেডার্স সরকারি নীতিমালা অনুযায়ি সঠিক প্রক্রিয়ায় রাসায়নিক সার বিক্রি করে আসছেন বলেও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে।
এছাড়াও মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স, মেসার্স এআর এন্টারপ্রাইজ,মেসার্স সরদার ট্রেডার্স, মেসার্স শফিকুল ট্রেডার্স, মেসার্স এসএম এগ্রো সীডস্, মেসার্স সরদার এন্টারপ্রাইজ, মেসার্স মীম এন্টারপ্রাইজ, মেসার্স অদিতি এন্টারপ্রাইজ, মেসার্স সাব্বির বীজ ভান্ডার, মেসার্স সামশুল ট্রেডার্স, মেসার্স সুমাইয়া ট্রেডার্স, মেসার্স এসএম হাবিব ট্রেডার্স, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, মেসার্স বকুল ট্রেডার্স, মেসার্স আশা ট্রেডার্স, মেসার্স চাষী খুশি এন্টারপ্রাইজ, মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্স ও মেসার্স রুপসি বাংলা এন্টারপ্রাইজসহ  ১৮টি  বিএডিসি সার ডিলার রয়েছে। উপজেলায় মোট ২৭ জন সার ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ হয়ে থাকে। অন্যদিকে পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে (ইউপি)একজন করে নতুন ডিলার নিয়োগ পক্রিয়াধীন রয়েছে।
কেশরহাট পৌর এলাকার হরিদাগাছি মহল্লায় কৃষক আনোয়ার হোসেন বলেন,  আমাদের এখানে সারের সংকট বুঝি না। আমরা কৃষকরা না বুঝে অধিক ফলন পাওয়ার আশায় অযথায় জমিতে বেশি বেশি সার ব্যবহার করি। সব মিলে এখন পর্যন্ত সারের বিক্রয় ব্যবস্থা ভাল আছে। বাকশৈল গ্রামের কৃষক মুক্তার হোসেন জানান, আমার আউশ ধানের আবাদ ভাল হয়েছে। আজ কীটনাশক শ্প্রে করছ। সারের ক্রাইসিস বুঝতে পারিনি তবে দাম বেশি। সারের দাম একটু কমলে কৃষকদের জন্য ভাল হতো।
বুধবার (২৩সেপ্টেম্বর ) রায়ঘাটী ইউনিয়নের (ইউপি) নিযুক্ত বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স রহমান ট্রেডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মোহনপুরে নিযুক্ত সকল সার ডিলারগণ সরকার এবং উপজেলা কৃষি অফিসের সকল নির্দেশনা মেনে সার বিক্রি করে থাকেন। আমরা স্থানীয় ডিলার হিসেবে সকল কৃষকরাই আমাদের প্রাণ। তাঁদের জন্যই আমরা ডিলার নিযুক্ত। আমাদের কারণে কৃষকরা সার সংকটে পড়ুক এটা কখনই প্রত্যাশা করি না। তাই সময় মতো ন্যায্য মুল্যে  সার বিক্রয় করার সর্বাত্মক চেষ্টা করি। সরকারি নীতিমালা অনুযায়ি সার বিক্রয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম স্যার সার্বক্ষণিক ভাবে মনটেরিং করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। আমরা সে আলোকে সার বিক্রি করে থাকি।
মোহনপুর উপজেলা সার ডিলার সমিতির সভাপতি ও জাহানাবাদ ইউনিয়নে নিযুক্ত বিসিআইসি সার ডিলার  ইউসূফ আলী জানান, সরকারী বরাদ্দের প্রাপ্ত সার কৃষকদের নাম তালিকা রেজিষ্ট্রেশন করে সঠিক ভাবে বিক্রয় করা হয়। এখানে আমাদের ডিলাররা কারচুপি করে না বা কারচুপি করার কোনো সুযোগ নাই। এছাড়াও কৃষি বিভাগের সার্বক্ষণিক মনিটরিং আছে।
এবিষয়ে মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  কামরুল ইসলাম জানান, আমার উপজেলায় সার নিয়ে কোনো অনিয়ম হওয়ার সুযোগ নেই। কৃষকদের নিয়েই আমাদের কাজ। কৃষকরাই আমাদের প্রাণ। এজন্য তাঁদের ফসল উৎপাদনে প্রয়োজনীয় সার, কীটনাশক বিক্রয় ব্যবস্থা পরিচালনায় নিয়োমিত মটনটরিং অব্যাহত রয়েছে। ইউএনও মহোদয়ের নির্দেশনায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। সার ডিলারগণ সঠিক ভাবে সার বিক্রি করে থাকেন। তবে কোনো ডিলার অনিয়ম করলে নীতিমালা অনুযায়ি তিনি আইনের আওতায় আসবেন। নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান  পরিচালিত হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত