শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাংবাদিক জিয়ার মামা ও মইন’র চাচা আবু সাঈদ মাস্টার আর নেই

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকার প্রবীণ শিক্ষক ও সমাজে সুপরিচিত ব্যক্তিত্ব আলহাজ্ব আবু সাঈদ মাস্টার (৮৬) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম আবু সাঈদ মাস্টার দীর্ঘদিন রাজশাহী মহানগরীর কোর্ট বাজার জুলফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি রাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
তিনি হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মরহুম আব্দুল বারী মুন্সির ছেলে। আট ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সপ্তম। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আবু সাঈদ মাস্টার ছিলেন দৈনিক সানশাইন’র স্টাফ রিপোর্টার ও পবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর’র মামা ও দৈনিক আমার দেশ-এর রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সহসভাপতি ও মানবাধিকার কর্মী মঈন উদ্দিনের চাচা।
শুক্রবার জুমার নামাজে’র পর নগরীর হড়গ্রাম গোরস্থানে তার জানাজা সম্পন্ন হয়েছে।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজশাহীতে আ.লীগ নেতা বিরুদ্ধে দুদকের চার্জসীট

সরকার বিশ্ব দরবারে বাংলাদেশকে গুম-খুনের দেশ বানিয়েছে: সাকি

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

আরএমপিতে ট্রাফিক আইন প্রতিপালনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

রাজশাহীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত

নিরবে পুকুর হত্যা করছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কর্তৃপক্ষ, দুর্ভোগে শিক্ষার্থী ও এলাকাবাসী

এমপি এনামুলের ফেসবুক আইডি হ্যাকের ঘটনায় থানায় জিডি

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ