শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় অবস্থিত শাপলা কালচারাল স্কুলে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে বর্ণিল আয়োজনে সঙ্গীত ও নৃত্যের তালে তালে রাসিক প্রশাসককে বরণ করে নেওয়া হয়। এরপর তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর শুভ উদ্বোধন করেন। পরে শাপলা কালচারাল স্কুল কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাসিক প্রশাসক। এ সময় তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি প্রেম, মানবতা, সাম্য ও সম্প্রীতির কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে, বৈষম্য দূর করতে এবং সুন্দর সমাজ গঠনের অনুপ্রেরণা দেয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি গান, কবিতা, আবৃত্তি, নৃত্য ও সাহিত্যচর্চা একজন শিক্ষার্থীকে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ‘শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩’-এর মতো আয়োজন নতুন প্রজন্মকে নজরুলের জীবন, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করবে। এই আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভার বিকাশ ঘটবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবিক, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়বে—এটাই প্রত্যাশা।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী শুধু শিক্ষানগরী নয়, এটি সংস্কৃতি ও সৃজনশীলতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। নগরীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক উদ্যোগের পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলী।

অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব মো. নাসিম খান, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, আয়েশা হাজরা মডেল স্কুলের অধ্যক্ষ সানজিদা রহমান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নজরুল উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

রাজশাহীতে ১ মাসেও গ্রেফতার হয়নি সাংবাদিকের উপর হামলাকারীরা

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

পাহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ অভিহিত করে পাল্টা হুঁশিয়ারি পাক মন্ত্রীর

জলবায়ু পরিবর্তন শুধু পরিবেশের সমস্যা নয়, মানুষের অধিকার ও জীবিকারও বিষয়

নগরীতে চোরাই গরু সহ দুই চোর গ্রেফতার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

ইউএস অ্যাগ্রিমেন্ট রাজশাহী থেকে লুটে নিয়েছে ৩০০ কোটি

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইন-সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার 

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ ধরা পড়লেন স্বামী-স্ত্রী গ্রেপ্তার