শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছী বাজার এলাকা থেকে ৬১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বড়গাছী শেখপাড়া গ্রামজনে মো. রাসেল আলীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. রাসেল আলী (২৪), মো. দুলাল (৫০) ও মো. সিরাজ আহমেদ (২০)। এ সময় তাদের কাছ থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন