Friday , 25 September 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পুঠিয়ায় ৪০০ ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
September 25, 2026 5:34 am

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ায় ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) ও একই গ্রামের ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে লিটনের প্যান্টের পকেট থেকে নীল পলিথিনে রাখা ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি’র সেই আলোচিত এসআই এবার ফেনসিডিলসহ আটক

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

রাজশাহীতে প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করে দেওয়ার সময় গ্রেপ্তার ৮

রাজশাহীতে প্রশ্নপত্র বাহিরে এনে উত্তরপত্র তৈরি করে দেওয়ার সময় গ্রেপ্তার ৮

অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

রাজশাহীতে ১৪ বছরের স্কুলছাত্রী অপহরণ: মূলহোতা মুরসালিন গ্রেফতার

সীমান্তে রেড অ্যালার্ট জারি

রাজশাহীতে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, প্রধান আসামি সোহান গ্রেফতার

রাসিক মেয়রের সাথে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের পদক জয়ী সদস্যদের সাক্ষাৎ

রাকসুর জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি ছাত্রদলের

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু