মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ

পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ী চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম-সেবা। সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোঃ মামুন অর রশীদ।

চ্যাম্পিয়নশিপে রাজশাহী জেলার ৮টি পুরুষ ও ৪টি নারী দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় পুরুষ বিভাগে চারঘাট থানা দলকে হারিয়ে দুর্গাপুর থানা দল চ্যাম্পিয়ন হয়। নারী বিভাগে চারঘাট থানা দলকে পরাজিত করে গোদাগাড়ী থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোঃ আশিক সাঈদ যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্স অ্যাসোসিয়েশন অব রাজশাহীর উদ্যোগে পাবলিকিয়ান মিলনমেলা, সংবর্ধনা অনুষ্ঠান

রাজশাহীতে গান পাওডার ও বিস্ফোরকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

লক্ষীপুর জামে মসজিদে অবৈধ মার্কেট নির্মাণ, কোটি টাকার বানিজ্যর অভিযোগ 

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার এর মৃত্যুতে মেয়রের শোক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ফল প্রকাশ

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

রাজশাহী মহানগর প্রেসক্লাব: আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই

তারেক রহমান সরকার গঠন করলে মুক্ত সাংবাদিকতার সুযোগ পাবে: শাহজাহান

রাজশাহীর শালবাগানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত