• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১:২০

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকালে হাসপাতালের পরিচালক ও মেডিকেল কলেজের অধ্যক্ষকের সাথে আলোচনা শেষে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ইমরান হোসেন এই ঘোষণা দেন। তিনি বলেন আজ মধ্যরাত পর্যন্ত ধর্মঘট চলবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে কাজে যোগ দেবেন তারা। তবে আগের মতই চালু থাকবে ইমার্জেন্সি চিকিৎসা। শনিবারের মধ্যে হাসপাতালে হামলায় গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন তিনি৷
এছাড়া হাসপাতালে হামলা, ভাংচুর ও সরকারী কাজে বাঁধা দেয়ার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় এজাহার জমা দিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এজাহারে বাদী হয়েছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন।
গতকাল বুধবার রাতে আবাসিক হলের ছাদ থেকে পড়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন রাবি শিক্ষার্থী শাহরিয়ার। চিকিৎসা দিতে বিলম্ব করার অযুহাতে হাসপাতালে হামলা চালায় নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। হামলার প্রতিবাদে ধর্মঘট ডাকে ইন্টার্ন চিকিৎসকরা। এতে করে ভোগান্তির শিকার হয় চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষরা।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮