রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর ক্যাথলিক চার্চ পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রবিবার দুপুরে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি স্নেহনীড়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে বসবাসরত ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের জন্য স্নেহনীড় যে মানবিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের পিছিয়ে থাকা ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগে আমরা পাশে থাকবো।

পরিদর্শনকালে রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও, স্নেহনীড়ের পরিচালনা কমিটির পরিচালক সিস্টার স্মৃতি রিবেরুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ফাদার লিটন কোস্টা, সিস্টার দীপিকা পালমা, সিস্টার দীপ্তি কোস্টা এবং সিস্টার এলিজাবেথ টপনো প্রমুখ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ দাফরিক বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা সম্বলিত লোগো ব্যবহার

“সাংবাদিকদের প্রতি হুমকি মূলক বক্তব্য, আলোচনায় মোস্তাফিজ”

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা বৃহস্পতিবার

স্ত্রী করে মূর্তি পুজো, হজ্বে গিয়ে রোষানলে শাহরুখ খান

রাজশাহীতে অবৈধ তেল বিক্রি, এনএসআইয়ের হাতে আটক রাকিব

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

গোদাগাড়ীতে কমে যাচ্ছে চারণ ভূমি, গো-খাদ্য সংকটে গৃহস্থ ও খামারিরা।

নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: এমপি মিলন

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে দুই সন্ত্রসী নিহত

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার