বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর ভদ্রা মোড়ে ঝটিকা মিছিল: গ্রেপ্তার ৩

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকার সোহান ইসলাম ওরফে নিশান (২৬), পঞ্চবটি এলাকার অন্তু (২৩) এবং চন্দ্রিমা থানার হাজরাপুকুর ডাবতলা এলাকার রাসেল হোসেন রানা (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বোয়ালিয়া থানাধীন ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানারসহ একটি ঝটিকা মিছিল বের করে উসকানিমূলক স্লোগান দেয়। স্থানীয় লোকজন বাধা দিলে তারা ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, এই মামলার আসামি হিসেবে তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন মিসরীয় নারী

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট

রুফটপ সোলারে বাড়িওয়ালারা কী সুবিধা পাবেন জানালেন প্রধানমন্ত্রী

৯৯৯ এ কল, যৌনপল্লী থেকে উদ্ধার হলো তরুণী

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাসিক সাবেক মেয়র লিটনের কথিত এপিএস টিটু গ্রেফতার

গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত