বুধবার , ২৬ আগস্ট ২০২৬ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে শিল্প-বাণিজ্য সম্প্রসারণে ব্যবসায়ী সম্মেলন

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৬, ২০২৬ ১:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসার, উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে মহানগরী ও জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে ‘ব্যবসায়ী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর সাহেববাজার বড়কুঠি এলাকার মসজিদ মিশন একাডেমি অডিটোরিয়ামে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী মহানগরী ও জেলার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম রাজু, আইবিডব্লিউএফের রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক, আইবিডব্লিউএফের রাজশাহী মহানগরী উপদেষ্টা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী জোন পরিচালক অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল।
সম্মেলনে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স।সঞ্চালনায় আবদুল হান্নান
বিশেষ অতিথি বগুড়া জোন পরিচালক সেলিম রেজা ও রাজশাহী জেলার সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান লিটনসহ সংগঠনের মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা এই সম্মেলনে অংশ নেন।
বক্তারা বলেন, রাজশাহীতে শিল্প ও ব্যবসার সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষ জনবল ও বাজার সম্প্রসারণের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব বাধা দূর করতে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন। সম্মেলনে ব্যবসা পরিচালনার আধুনিক কৌশল, উদ্যোক্তা উন্নয়ন, শিল্প স্থাপনে সম্ভাব্য খাত এবং ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে রাজশাহীর স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

আরডিএ-র জরুরি সভা: ভূমিকম্প সচেতনতা ও ভবন নিরাপত্তায় নানা পদক্ষেপ গ্রহণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

রাজশাহীর পদ্মার চরে র‌্যাবের অভিযানে পিস্তল-পাইপগান উদ্ধার

রাজশাহী বিমানবন্দরে ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ–২০২৫’: বোমা নিস্ক্রিয়করণে আরএমপি সদস্যদের চৌকস মহড়া

রাজশাহীতে অরক্ষিত রেলক্রসিং, ট্রেনের সাথে পিকআপারে ধাক্কায় আহত ৫

গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক: আইএসপিআর

Being unique is better than perfect