বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএসটিআইর অভিযানে মিষ্টির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
sonynews
আগস্ট ৬, ২০২৬ ১১:৩৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি মিষ্টির প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার পরিচালিত এ অভিযানে নগরীর ভদ্রা মোড় এলাকার আরাফাত মিষ্টি প্রতিষ্ঠানকে বিএসটিআইর গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি, নবায়ন ছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ ও ‘ঘি’ উৎপাদন এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল ব্যবহার না করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল আবছার সবুজ। আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ

অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ, মানসম্মত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত