মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ট্যাপেন্টাডল সেবনের সময় আটক যুবক, ভ্রাম্যমাণ আদালতে এক মাসের কারাদণ্ড

প্রতিবেদক
sonynews
জুলাই ২১, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানকালে বোয়ালিয়া থানার নওগাঁ রোড রেলগেট এলাকা থেকে একই থানার হাদিরমোড় বৌবাজার এলাকার মৃত আসাদ আলীর ছেলে মো. রানা ইসলাম (২৬)-কে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)(৫) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে তাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মিলারের কূটকৌশলে চালের দাম বাড়তি

গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

দীপিকার অনেক আগে মা হয়েছি, কোনো সমস্যা ফেস করিনি: শুভশ্রী

রুয়েটের ১৩৫ জনকে অবৈধ নিয়োগ: বাতিলের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি

উচ্ছেদে ক্ষোভ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস

মৈত্রী দিবসের আলোচনা সভা   লুটপাটের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তোলার আহ্বান 

থার্ড ক্লাস ফল নিয়ে রাকাবের এমডি, নিয়োগে প্রশ্ন