Monday , 10 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অভিনেত্রী ঈশিতার মা আর নেই

প্রতিবেদক
sonynews
October 10, 2022 4:17 pm

ছোট পর্দার অভিনেত্রী ও লেখিকা রুমানা রশীদ ঈশিতার মা জাহানারা খান নদী মারা গেছেন। সোমবার (১০ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে উত্তরার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

জানা গেছে, প্রায় ৩ বছর ধরে ঈশিতার মা মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়েন। তার সুস্থতার জন্য চেষ্টার কমতি ছিল না। তবে শেষ রক্ষা আর হলো না।

আহসান হাবীব নাসিম জানান, সাভারে পারিবারিক কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

বাংলাদেশ টেলিভিশনের প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি’তে চ্যাম্পিয়ন শিশুশিল্পী ঈশিতা। ওই সময়ই তারকাখ্যাতি পান। তাকে কেন্দ্র করে নির্মিত হয় নাটক। বড় হয়েও জনপ্রিয়তা ধরে রাখেন এই তারকা।

ঈশিতার প্রথম অভিনীত নাটক ছিল ইমদাদুল হক মিলনের রচনা ও ফখরুল আবেদীনের পরিচালনায় ‘দু’জনে’। এরপর বড় হয়ে শহীদুল হক খানের ‘তিথি’ নাটকের মধ্যমে নায়িকা হিসেবে যাত্রা করেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

টিকেট চাওয়ায় রেলের জিএমকে নারী যাত্রীর ধাক্কা!

সোনারগাঁও থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

রাজশাহী মহানগর বিএনপির বোয়ালিয়া থানা (পূর্ব) ২৩ নম্বর ওয়ার্ড কমিটি ঘোষণা

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

জন্মদিনের উপহার গ্রেনেড: সেই গ্রেনেডেই প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর

কুয়েট উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় রুয়েট উপাচার্যের উদ্বেগ

রাবিতে জিপিএ-৫ ছাড়া ‘এ’-‘সি’ ইউনিটে ভর্তি সুযোগ থাকছে না বিজ্ঞানের শিক্ষার্থীদের

রাজশাহীতে জেলা মহিলা দলের নেত্রীকে কুপ্রস্তাব, রাজশাহী বিএনপি নেতার

রাজশাহী মহানগর বিএনআরপির ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

১৮ জানুয়ারী জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন, মাঠ পরিদর্শন করলেন নেতৃবৃন্দ