স্টাফ রিপোর্টার: রাজশাহীর দারুসা ইউনিয়নের শেখপাড়া এলাকার ঐতিহাসিক শেখের আমবাগানে দুদিনব্যাপী ঈদ উৎসব উপলক্ষে গ্রাম্য মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেলে উৎসবের সমাপনী দিনে স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঙ্গেরহাট মহিলা কলেজের অধ্যক্ষ ও রাজশাহী মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মো. আসলাম আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালাম, রাজশাহী মহানগর জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট মো. রজব আলী, সদস্যসচিব সেলিম রেজা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র জিএম তানভির আল আজাদ, হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান, হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, ২ নম্বর হুজুরিপাড়া ইউনিয়নের সদস্য ইসাহাক আলী, জয়নুল আবেদীন, সেলিম মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ঈদ উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা ছড়িয়ে দেয়। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুদিনব্যাপী এ উৎসবে গ্রাম্য মেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।





