Thursday , 21 May 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
May 21, 2026 3:09 pm

স্টাফ রিপোর্টার-বাঘা: রাজশাহীর বাঘায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার(২১ মে-২০২৬) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজিত কর্মশালায় অংশ নেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সূশীল ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও )শাম্মী আক্তার।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার প্রাপ্তির একটি কার্যকরী মাধ্যম। ইউনিয়ন পর্যায়ে এ বিষয়ে আরও বেশি প্রচার-প্রচারণা চালানো হলে সাধারণ মানুষ আদালতমুখী জটিলতা এড়িয়ে দ্রুত বিরোধ নিষ্পত্তির সুযোগ পাবেন গ্রাম আদালতে। এ আদালতকে শক্তিশালী ও জনবান্ধব করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পরিষদ, প্রশাসন, এনজিও এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। প্রান্তিক মানুষের ভোগান্তি ও অযথা খরচ কমাতে এই ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর উপরও জোর দেওয়া হয়।
গ্রাম আদালত বাঘা উপজেলার সমন্বয়কারী পরিতোষ চন্দ্রের সঞ্চালনায় উক্ত কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা (ডলি), অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি , গণমাধ্যম কর্মি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে প্লটের ব্যবসায় বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়েছেন প্রবাসী

দক্ষতার সাথে দায়ীত্ব পালনে ১৩ কর্মকর্তা পেলেন আরএমপির সম্মাননা

দক্ষতার সাথে দায়ীত্ব পালনে ১৩ কর্মকর্তা পেলেন আরএমপির সম্মাননা

রাজশাহীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

রাজশাহীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিস্ফোরক মন্তব্য আফ্রিদির

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

রাবি ছাত্রশিবিরের সভাপতি জাহিদ, সেক্রেটারি মুজাহিদ

চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে রাজশাহীতে বিএনপির দুই নেতা আজীবন বহিষ্কার