• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬ ৯:২৮

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে গোয়েন্দা শাখা (ডিবি) ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হেরোইন, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ এলাকার এসারুল ইসলামের স্ত্রী মোসা: সারমিন খাতুন (৩৫) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (বাগানপাড়া) এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ রাজু (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে দুপুর সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে সারমিন খাতুনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫ গ্রাম হেরোইন, ৭৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চন্দ্রিমা থানার মুশরইল বাচ্চুর মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ রাজুকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সারমিন খাতুনের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানায় চারটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮