বুধবার , ১৩ মে ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দূর্গাপুরে চুরি হওয়া ১২ লাখ টাকাসহ চোর গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মে ১৩, ২০২৬ ৯:১৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দূর্গাপুর উপজেলায় চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধারসহ এক চোরকে গ্রেপ্তার করেছে দূর্গাপুর থানা পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীধরপুর গ্রাম সংলগ্ন পাচুবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ মাহফুজ আহম্মেদ (৩২)। তিনি রাজশাহীর দূর্গাপুর থানার গোপিনাথপুর খাঁস খামার গ্রামের মোঃ মাহাবুব রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, মামলার বাদী মোঃ জাহাঙ্গীর আলম দূর্গাপুর উপজেলার বখতিয়ারপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি মাছ চাষের সঙ্গেও জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মে দুপুর সাড়ে ১২টার দিকে জাহাঙ্গীর আলম দূর্গাপুর জনতা ব্যাংক শাখা থেকে ১২ লাখ টাকা উত্তোলন করেন। পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তিনি নিজ বাড়ির নিচতলার গ্যারেজে রাখা প্রাইভেটকারের ভেতরে টাকাগুলো রেখে গাড়িতে তালা লাগিয়ে দ্বিতীয় তলায় যান। সে সময় বাড়ির নির্মাণকাজ চলছিল।

পরবর্তীতে দুপুর পৌনে ৩টার দিকে নিচতলার গ্যারেজে এসে তিনি দেখতে পান, গাড়ির ভেতরে রাখা টাকাগুলো নেই। এ সময় প্রাইভেটকারটির বাম পাশের দরজার গ্লাস ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।

ঘটনার পর জাহাঙ্গীর আলম দূর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি চুরির বিষয়টি স্বীকার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাদীর বাড়ির সিঁড়ির নিচে সিমেন্টের বস্তার ভেতরে রাখা একটি শপিং ব্যাগ থেকে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাহফুজ আহম্মেদকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের কাছে তেল চাইলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর চিহ্নিত মাদক ব্যবসায়ী  লিটনসহ গ্রেফতার দুই

বাগমারায় পরিবর্তনের ডাক: তরুণদের ভোট ‘ধানের শীষে’ চায় সানিয়াত শুভ

দুবাইয়ে গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশি

পুঠিয়ায় ১৯ মহিষ ডাকাতির ‘মূলহোতা’ গ্রেপ্তার,,

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্রের ইনকাম ভালো হয়: ট্রাম্প

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৬ জন

১৫ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ