• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, নগদ টাকা ও ৫ মোবাইল জব্দ রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায় রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সনি নিউজ / ৮২ Time View
Update : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ছুটিতে বাড়িতে গিয়ে নিজ বাসায় ঘুমের মধ্যেই মারা গেলেন শিহাব (২১) নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীর।

শনিবার (৮ অক্টোবর) নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় তাকে মৃত পাওয়া যায়। রোববার (৯ অক্টোবর) সকাল ৯টায় স্থানীয় মসজিদে শিহাবের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

আসাদুজ্জামান নূর শিহাব বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাসা কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিহাবের বড় ভাই মামুন। তিনি জানান, শিহাব প্রতিদিনের মতো একা ঘুমাতে যান রুমে। প্রতিদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। কিন্তু আজ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরও ঘুম থেকে উঠছিলেন না। তাই শিহাবের মা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন বিছানায় শিহাবের নিথর দেহ পড়ে আছে।

তার সহপাঠী শাখাওয়াত মিরাজ বলেন, এমন একটা সংবাদ আমাকে শুনতে হবে ভাবতে পারিনি। নিজেকে কোনোভাবেই বিশ্বাস করাতে পারছিলাম না। এ সংবাদ শোনার পর কিছুক্ষণের জন্য হৃৎস্পন্দন বন্ধ ছিল। শিহাব বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বন্ধু ছিল আমার।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category