• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে মে দিবসে শ্রমিকদের অধিকার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:৫৮

রাজশাহীতে মে দিবসে শ্রমিকদের অধিকার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি ঘিরে শুক্রবার (১ মে) সকাল থেকেই বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে র‍্যালি, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যূনতম মজুরি বাস্তবায়ন এবং শ্রম আইনের যথাযথ প্রয়োগের দাবিতে এসব কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম। অথচ অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং সামাজিক নিরাপত্তা থেকে।

এদিকে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় হেতেমখাঁ নেসকোর প্রধান কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বাটার মোড়, সাহেব বাজার জিরো পয়েন্টসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নেসকো কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এতে নেসকোর বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা শ্রমিকদের অধিকার রক্ষা, চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা এবং কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস শুধু উদযাপনের দিন নয়, বরং শ্রমিকদের অধিকার আদায়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন। শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮