• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে নববর্ষ বরণ ও শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ২:৪৬

রাজশাহীতে নববর্ষ বরণ ও শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ বরণ ১৪৩৩ ও রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের  প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এরপর অভিষেক উপলক্ষে রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেলসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে নগরবাসীর সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, রাজশাহী থেকে অনেক শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছেন। রাজশাহীর শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সেলিম রেজা। সঞ্চালনায় করেন সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮