• রাজশাহী, বাংলাদেশ
  • ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ১:২৭

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মো: মুক্তার উদ্দিনের ছেলে মো: ইসতিয়াক উদ্দিন ওরফে ইস্তি (২৭)।

গতকাল ২২ মার্চ রাত সোয়া ৮ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ সবজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮