• রাজশাহী, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার তিন

প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫৭

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার তিন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বোয়ালিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রামচন্দ্রপুর সাধুরমোড় এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে আরিফিন ইসলাম (৩৪); শেখেরচক এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মো: ডলার (৩৫); হোসনীগঞ্জ এলাকার মৃত হাসানের ছেলে আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত (২৮)। সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা।

গতকাল ২৭ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টায় বোয়ালিয়া থানা পুলিশ ফুদকিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আরিফিনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর ২ আসামি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮