Thursday , 26 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর; বাদীর দাবি কাজ চলছে

প্রতিবেদক
sonynews
February 26, 2026 10:57 am

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী নগরীর বাজে কাজলা মহল্লায় অনুমোদিত নকশা ছাড়াই দুইতলা ভবন নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

নোটিশে বলা হয়েছে, সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা প্রদর্শন করা হয়নি। পরিদর্শনে দেখা গেছে, অনুমোদন ছাড়া বা অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণকাজ চলছে। এ অবস্থায় কেন অবৈধ নির্মাণ ভেঙে ফেলা বা অপসারণ করা হবে না তার সন্তোষজনক জবাব ৭ (সাত) দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব না পেলে আর কোনো বক্তব্য না শুনেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা মোতাবেক এ নির্দেশ জারি করা হয়েছে এবং ৩(খ)(২) ধারা অনুযায়ী নোটিশ জারির তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে বক্তব্য দিতে আগ্রহী হলে লিখিত জবাবে তা উল্লেখ করে আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অনুমোদিত নকশা (যদি থাকে), জমির দলিল, খতিয়ান, খাজনার রশিদ, জাতীয় পরিচয়পত্র ও বাড়ির হোল্ডিং নম্বর উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মতিহার থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে উল্লেখিত ব্যক্তি মোঃ পারভেজ আলী, তিনি নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত কহির উদ্দিনের ছেলে।
অভিযোগকারী মোঃ পারভেজ আলী জানান, আরডিএ কর্তৃপক্ষ নোটির জারি করেছেন। বিবাদী নোটিশ প্রাপ্তির পরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইমারত নির্মাান কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মতিহার থানায় বার বার অবগত করা হলে পুলিশ বিবাদীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান, দেখা মিলবে না টিউলিপের

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

দুর্গাপুরে সন্ধ্যার পরে সার প্রয়োগের ফলে বেগুনের ক্ষেত নষ্ট, কপালে হাত কৃষকের

ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় দুই ফিলিস্তিনি নিহত

রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজশাহীতে পুলিশের চেকপোস্টে হেরোইনসহ গ্রেপ্তার ২

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

চাকরি হারাচ্ছেন রুয়েটের ১৩৭ শিক্ষক-কর্মচারী

অপ্রয়োজনীয় ৯টি বিভাগ খুলে রাসিকের বিপুল অর্থ অপচয়

ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গণভোট অপরিহার্য: আলী রিয়াজ