• রাজশাহী, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৭

রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে সাব্বির (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে শাহমখদুম থানা-অধীন পবা রাইসমিল পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাব্বির একই এলাকার মো. শাহিন ইসলামের ছেলে। স্থানীয়দের ভাষ্যমতে, সাব্বির ও তার দূর সম্পর্কের মামা মো. জাসন (২৫)-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে জাসন ফল কাটার একটি ধারালো চাকু দিয়ে সাব্বিরের বুকের বাম পাশে আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় সাব্বির ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত জাসন মিলপাড়া এলাকার মো. আমিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

এ বিষয়ে শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন জানান, “পূর্ব শত্রুতার জের ধরে সাব্বিরকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮