• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৫৫

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে শাহমখদুম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা, মিয়াপুর (বর্তমানে শাহমখদুম থানার পবা নতুনপাড়া) গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: আব্দুল মুমিন (৩০)।

গত ২১ ফেব্রুয়ারি  সন্ধ্যা সোয়া ৭ টায় শাহমখদুম থানার আবাসিক এলাকার ০৯ নং রোডে অভিযান পরিচালনা করে মুমিনকে আটক করা হয়।

উল্লেখ্য, শাহমখদুম থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামির দেহ তল্লাশি করে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮