Wednesday , 18 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
February 18, 2026 10:54 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল ও সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবিসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের ৫০৩ নং কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভূমি মন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব মিজানুর রহমান মিনু কে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিকের কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ সাকিল, সাধারণ সম্পাদক মোঃ সানারুল ইসলাম ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, কার্য-সহকারী আলতাব হোসেন প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে রাসিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন রেজা, মোঃ আবুল কালাম, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, ক্রীড়া সম্পাদক মোঃ আহাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনি, সদস্য মোঃ সোহেল রানা, মোঃ কামরুল, মোঃ সামসুল ইসলাম, মোঃ আবু জাফর বিটন, মোঃ আলেম শেখ ও মোঃ সহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চলন্ত বাস থেকে ফেলে হত্যাকাণ্ড: মূলহোতা বাসচালক রুবেল গ্রেপ্তার

ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি; বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

রাকাবের জিএম তাজউদ্দীনকে ঘিরে ১৯০ কোটি টাকার অভিযোগ, দুদকের অনুসন্ধান প্রতিবেদন কমিশনে

রাজশাহী মহানগরীতে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

রাজশাহীতে বজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম

আরএমপির অভিযানে ৫ মাদক ব্যাবসায়ীসহ মাদকসেবি গ্রেপ্তার

চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ