মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২৪টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ২:৪৮ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে রাজশাহীতে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪টি তাজা ককটেল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ৩টা ৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন উত্তর ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করে সেগুলো বিধি মোতাবেক জব্দ করা হয়।

একই রাতে আরেকটি অভিযানে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪টি রামদা, ৫টি হাসুয়া, ৫টি ছুরি, ১৮টি কুঠার সদৃশ টাঙ্গি এবং ২টি হাতলযুক্ত হ্যামার।

র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নাশকতা চালানো বা এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও অস্ত্র মজুদ করা হয়েছিল।

উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, মিনুর

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহী নগরীতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

মিয়ানমারে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে গুলি

মিয়ানমারে যাত্রীবাহী বিমান লক্ষ্য করে গুলি

আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল

জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে চন্দ্রিমা থানা যুবদলের দোয়া ও খাবার বিতরণ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ‘রাজশাহীর আলো’ পত্রিকার বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত

৪ প্রকৌশল বিশ্ববদ্যিালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ওয়াই-ই-এস এ্যাওয়ার্ড’

নগরীতে আইনজীবীদের কালো পতাকা মিছিল ও সমাবেশ

চাঁদা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি: চার পুলিশ প্রত্যাহার