• রাজশাহী, বাংলাদেশ
  • ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

পবায় সাবেক ইউপি সদস্যকে হত্যার মামলায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ১:০৫

পবায় সাবেক ইউপি সদস্যকে হত্যার মামলায় দুই আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার মোশারফ হোসেন পলাশ হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার দিবাগত মধ্যরাতে নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন- পবার শিতলাই বাথানবাড়ি গ্রামের আরিফুল ইসলাম ওরফে আরিফ (৪১) ও রফিকুল ইসলাম ওরফে রাকিব (৩১)। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

নিহত মোশারফ হোসেন পবার শিতলাই বাথানবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য।

র‌্যাব জানিয়েছে, গত ২৫ জানুয়ারি রাতে ওই গ্রামে কয়েকজনের সঙ্গে তর্কবিতর্কের জেরে মোশাররফ হোসেনকে মারধর করা হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সকালে তিনি মারা যান। এ নিয়ে রাজশাহীর দামকুড়া থানায় একটি মামলা হয়।

এ মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আইনি ব্যবস্থা নিতে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮