বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা, ভেজাল পণ্য জব্দ

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২১, ২০২৬ ৯:১৬ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে চারঘাট উপজেলায় বুধবার সকালে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

অভিযানে বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি-বিতরণের দায়ে চারঘাট উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও ক্ষতিকর কেমিক্যাল জব্দ করা হয়।

এছাড়া পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় দুই মণ (৮০ কেজি) ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়।

চারঘাট, রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাতুল করিম মিজান-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় চারঘাট থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে বিএসটিআই, রাজশাহীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলা, আসামি ধরতে তৎপরতা নেই পুলিশের

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহীতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে গুলি করে হত্যা

রাজশাহী ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

রাজশাহী ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

এলাকাবাসীর ধাওয়ায় ফেনসিডিল ফেলে পালিয়েছে মাদক ব্যবসায়ী

প্রতিদ্বন্দ্বিতা নয়, নাদালের কাছে ফেদেরারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্বই বেশি

রাজশাহী বিভাগে ১১ আসনে বিএনপির পরাজয়ের কারণ

এবার পুজোর ৪ দিনে ৫৫০ কোটি টাকার মদ বিক্রি

এবার পুজোর ৪ দিনে ৫৫০ কোটি টাকার মদ বিক্রি

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ