মঙ্গলবার , ১৩ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফের দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৩, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একইসময়ে পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভারতের ভাইরাল সেই ‘চলমান-খাট’ নিয়ে গেছে পুলিশ

মতিহারে এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বোয়ালিয়ায় ১০ লাখ টাকা ছিনতাই মামলায় তৃতীয় আসামি গ্রেপ্তার

রাকাবের ডিজিএম আবুল কালাম সিণ্ডিকেটের ব্যাংকের ভেতরে প্রভাব বিস্তার ও বদলি বাণিজ্যের অভিযোগ

পাওনাদারকে মারধর করে ইউনিফর্ম পড়তে গেলেন পুলিশের সোর্স আলিম!

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিবকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়তে প্রস্তুত বাংলাদেশ: খাদ্য উপদেষ্টা