বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: আরএমপির অভিযানে ২৪ জন গ্রেপ্তার*

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৮, ২০২৬ ১২:২৭ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ২৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১২ জন রয়েছেন।

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে কর্ণহার থানার একটি টিম বেজোড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিস্ফোরক মামলার পলাতক আসামি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো: সেলিম রেজা (৩২)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সেলিম রেজা কর্ণহার থানার বেজোড়া এলাকার মো: আব্দুল হামিদ-এর ছেলে।

গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টিউলিপ সিদ্দিক কী লিখেছেন প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে দুই সন্ত্রসী নিহত

জনগণকে সাথে নিয়ে জুলাই বিপ্লবের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ গঠন করা হবে- ইমাজ উদ্দিন মন্ডল

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরে’

সাংবাদিককে হাতকড়া পরানোর অভিযোগ এসআই আমিনুলের বিরুদ্ধে

ভোলাহাটে ২২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

তরমুজের বীজ গিলে ফেলছেন? এতে কী হতে পারে জেনে নিন

রাবিতে দুই কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

“রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের পক্ষে দাবির ঝড়”