মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫: লিখিত পরীক্ষা নিয়ে গণবিজ্ঞপ্তি

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:  আগামী ০৯ জানুয়ারি তারিখ  ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৩টি পরীক্ষা কেন্দ্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

পরীক্ষা উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯(ক), ২৯(খ) এবং ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০৯ জানুয়ারি পরীক্ষা চলাকালীন সময়ে (বেলা আড়াইটা থেকে বেলা ৫টা পর্যন্ত) নিম্নে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রের নাম:

১) রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট

২) রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ

৩) অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়

৪) শাহ মখদুম কলেজ

৫) বরেন্দ্র কলেজ

৬) সিরোইল সরকারী উচ্চ বিদ্যালয়

৭) সরকারী প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়

৮) শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়

৯) রাজশাহী সরকারী মহিলা কলেজ

১০) রাজশাহী কলেজিয়েট স্কুল

১১) রাজশাহী সরকারী সিটি কলেজ

১২) রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়

১৩) রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়

১৪) সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টি.টি কলেজ)

১৫) নিউ গভ: ডিগ্রী কলেজ

১৬) গভ: ল্যাবরেটরী হাই স্কুল

১৭) রাজশাহী সরকারী মডেল স্কুল এন্ড কলেজ

১৮) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ

১৯) রাজশাহী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ

২০) মিশন বালিকা উচ্চ বিদ্যালয়

২১) রাজশাহী কোর্ট একাডেমী

২২) দারুস সালাম (আলিয়া) কামিল মাদ্রাসা

২৩) রাজশাহী কোর্ট কলেজ।

আজ ৬ জানুয়ারি আরএমপি পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: সারদায় ৪১৮ পুলিশ কনস্টেবলের প্রশিক্ষণ সমাপ্ত

১৯ বছর পর পাকিস্তান সফরে ১৫ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড

কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না

রুয়েটের উপাচার্য: বিকল্প উৎস খুঁজে তা ব্যবহারের মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে

অমিতাভের ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি শুরু! অভিষেক-শ্বেতার মধ্যে কার ভাগে কতটা?

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহীতে বিএসটিআই-এর অভিযানে ১০ হাজার টাকা জরিমানা