মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমকে বিদায়ী সংবর্ধনা

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)-এর চাকুরিজনিত বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিএমডিএর প্রধান কার্যালয়ে কর্তৃপক্ষের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী নির্বাহী পরিচালক জনাব মোঃ তরিকুল আলম (অতিরিক্ত সচিব) এবং তাঁর সহধর্মিণী সেলিনা আখতার, সহকারী অধ্যাপক, লালমাটিয়া কলেজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, বিএমডিএর সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, মোঃ আব্দুল লতিফ, মোঃ শিবির আহমেদ, মোঃ সমসের আলী, মোঃ জিন্নুরাইন খান, রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, মোঃ সৈয়দ জিল্লুর বারী, মনিটরিং অফিসার মোঃ আশরাফুল ইসলাম, রাজ(২০৮৮) সিবিএ সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুকসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ জি. এফ. এম. হাসনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাহাত পারভেজসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক (কৃষি), মনিটরিং অফিসার ও সহকারী প্রকৌশলীবৃন্দ।

এর আগে একই দিনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় থেকে চাকুরি থেকে অবসরজনিত বিদায় গ্রহণ করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ ইকবাল হোসেন এবং সহকারী প্রকৌশলী মোঃ জিয়াউল হাসান জিয়া।

অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী পরিচালক তরিকুল আলমের হাতে সিবিএ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মোঃ রফিকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে মোঃ তরিকুল আলম (৫৮৫৫)-কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানের নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান

ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, আহত সাত শতাধিক

বোয়ালিয়ায় বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ খ্রিষ্টাব্দের যতো ছুটি

২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

২০৪১ সালে মধ্য এবং উন্নত দেশে পরিণত হবে, রাজশাহীতে আইজিপি

বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত

আরইউজে’র সভায় বক্তারা ষড়যন্ত্র মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবব্ধ হতে হবে

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রাবি চিকিৎসক সাময়িক বরখাস্ত

আদালতের রায় অমান্য করে রাজশাহীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, হামলায় আহত ৩