বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেনে উঠতে গিয়ে তরুণীর মৃত্যু

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেলওয়ে স্টেশনে স্বামীর হাত ধরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পড়ে গিয়ে রুপা খাতুন (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (তারিখ) বিকেল ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রুপা খাতুন রাজশাহীর দুর্গাপুর উপজেলার তিত্তরকুড়ি গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মো. অনিক, যিনি ঢাকায় একটি ফার্নিচার প্রতিষ্ঠানে কর্মরত।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, বিকেলে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যাওয়ার সময় অনিক আগে ট্রেনে উঠে স্ত্রীকে হাত ধরে তুলছিলেন। এ সময় ট্রেন ছেড়ে দিলে রুপার হাত ছুটে যায় এবং তিনি ট্রেনের নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে অনিক চলন্ত ট্রেন থেকে নেমে আসেন। ট্রেনটি চলে যাওয়ার পর রুপাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় রুপার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া অপর পা ও মাথায় গুরুতর আঘাত পান তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

চোখের জলে অবসরের গ্রহে ঢুকে গেলেন সানিয়া মির্জা

চারঘাটের প্রত্যাহার করা সেই ওসিকে নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা বৃহস্পতিবার

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

নাশকতা মামলায় রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল: মামুনুল হক

জেলে গিয়ে দেখুন অনেক র‌্যাব-পুলিশ সদস্য জেল খাটছে’

জেলে গিয়ে দেখুন অনেক র‌্যাব-পুলিশ সদস্য জেল খাটছে’

নানা আয়োজনে আজকের পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রাজশাহীতে গৃহবধূ হত্যায় স্বামীর যাবজ্জীবন, ধর্ষণচেষ্টায় শ্বশুরের ৫ বছর জেল