• রাজশাহী, বাংলাদেশ
  • ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার

প্রকাশ: রবিবার, ২ অক্টোবর, ২০২২ ৭:২১

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর বেলপুকুরে ৩টি ওয়ান শুটারগানসহ আসাদুল হক (৪৫) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী চারঘাট থানাধীন হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

রবিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার সময় রাজশাহী মহানগরীর বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটারগান জব্দ করে র‍্যাব।

রবিবার রাত ৮টার দিকে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীরসি পিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, একজন ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বহন করে নিয়ে যাচ্ছে।

এমন তথ্য পেয়ে ক্ষুদ্র জামিরার রেলগেট এলাকায় পাঁকা রাস্তার উপর র‌্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে।

এসময় একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়িকে গতিরোধ করা হয়। র‍্যাবের গতিবিধি লক্ষ করে কৌশলে দৌড়ে
পালানোর চেষ্টা করে অস্ত্র ব্যবসায়ী আসাদুল। এসম তাকে আটক করে এবং তার দেহ তল্লাশি চালিয়ে ৩টি ওয়ান শুটারগান জব্দ করে র‍্যাবের অভিযানিক দলটি।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

সনি বাংলা ডট কম/ইআরবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮