স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজশাহী মহানগরের অধীনস্থ মতিহার থানা শাখার উদ্যোগে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
আজ শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মতিহার থানার জাহাজ ঘাট এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস রাজশাহী মহানগরের আহ্বায়ক এডভোকেট রজব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশির উদ্দিন সনি, সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদল মতিহার থানা এবং সাগর আলী, বিএনপি নেতা, মতিহার থানা।
সভায় সভাপতিত্ব করেন জাসাস মতিহার থানা শাখার সভাপতি মোঃ আল-আমিন (মিলন)। এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ উজ্জ্বল আল আরিফ (সিনিয়র সহ-সভাপতি), মোঃ ইকবাল হোসেন (সাধারণ সম্পাদক), আব্দুল জামিল রনি (সাংগঠনিক সম্পাদক), মোঃ সবুজ আক্তার (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ ইমামুল ইসলাম মিম (সহ-সভাপতি), আমিনুল ইসলাম (সহ-সভাপতি), মোঃ হাবিবুর রহমান (সহ-সভাপতি), আক্তার হোসেন (প্রচার সম্পাদক), মোহাম্মদ রোহান (সহ-সাধারণ সম্পাদক), সাব্বির (দপ্তর সম্পাদক), আব্দুস সালাম (সাংস্কৃতিক বিষয় সম্পাদক), লালচান ও শনি (সদস্য), মোকলেস চাচা (সভাপতি, মহল্লা কমিটি)সহ জাসাস ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা জাসাসের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সাংস্কৃতিক আন্দোলনে সংগঠনের ভূমিকা তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





