স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।
আরএমপির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ এই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন, অন্যান্য অপরাধে জড়িত ১০ জন।
‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় গ্রেপ্তারকৃত উল্লেখযোগ্য আসামি হলেন মো. মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মাসুদ রানা মতিহার থানাধীন খোঁজাপুর এলাকার বাসিন্দা এবং আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, ২৪ ডিসেম্বর দিবাগত রাতে নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৫ ডিসেম্বর তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





