শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ কর্মসূচির এক পর্যায়ে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে শাহবাগে উপস্থিত হন এক মা। শীতের রাতেও সন্তানদের কোলে নিয়ে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। এ সময় ‘হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেয় দুই শিশুও। এ দৃশ্য উপস্থিত অনেকের মধ্যে আবেগের সৃষ্টি করে।

এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। সন্ধ্যার পর থেকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। আন্দোলনকারীরা রাতভর অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শুক্রবার রাত ১১টার পর সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারদিকেই বিক্ষোভকারীদের অবস্থান। এতে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। তবে আশপাশের কয়েকটি সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় গত মঙ্গলবার ইনকিলাব মঞ্চের সদস্যরা ‘শহিদী শপথ’ নেন এবং ত্রিশ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্নের অঙ্গীকার করেন। সুত্র: আমার দেশ

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা  

মহানগরীতে সহিংস উগ্রবাদ প্রতিহতকরণে যুবদের করণীয় শীর্ষক যুবমেলা অনুষ্ঠিত

বাঘায় আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ এতে আহত অন্তত ৩০জন

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

সুসম্পর্কের ছলে সর্বনাশ: রাজশাহীতে নারী চোরচক্রের হোতা গ্রেপ্তার

রাবি শিক্ষকের কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় ছাত্রীকে উদ্ধার

রাখাইন পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’র কথা কূটনীতিকদের জানালো ঢাকা

একটি দল মা-বোনদের ঘরে বন্দি করতে চায়: তারেক রহমান

রাজশাহীতে ৪৬৫ গ্রাহকের হাতে ১ কোটি ৪৭ লাখ টাকার চেক তুলে দিল পপুলার লাইফ

রাজশাহীতে মানুষের সামনে বিচারহীনতার বলি ভ্যানচালক ফারুক