বুধবার , ১২ এপ্রিল ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভালো শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকদের দায়িত্ববান হতে হবে : এমপি এনামুল

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১২, ২০২৩ ১২:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, শিক্ষকরা আজীবনই শিক্ষক। শিক্ষকদের মর্যাদা অনেক। শিক্ষকের মর্যাদা ঠিক রাখতে হলে অনেক বিষয়ে খেয়াল রাখতে হবে। ভালো এবং মেধাবী শিক্ষার্থী তৈরি করতে শিক্ষকের গুরুত্ব অনেক। ভালো শিক্ষার্থী তৈরি করতে হলে প্রতিটি শিক্ষককে তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারীকরণ করেছে। বৃদ্ধি করেছে শিক্ষকদের বেতন। বিদ্যালয় সরকারীকরণ করায় বৈষম্য দূর হয়েছে। প্রাথমিক শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ। প্রাথমিকে ভালো করতে পারলে উচ্চস্তরে গিয়েও ভালো করবে শিক্ষাথীরা। তাই সরকার শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করেছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসিবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমানে শিক্ষকদের অবহেলায় দিন দিন প্রাইভেট প্রতিষ্ঠান বৃদ্ধি পাচ্ছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভালো লেখাপড়া হলে প্রাইভেট প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাবে। সরকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করলেও কেন অন্য প্রতিষ্ঠান মুখী হচ্ছে শিক্ষার্থীরা। এটা বন্ধ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম, আবু সুফিয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউআরসি ইন্সট্্রাক্টর শাহাদৎ হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, রবিউল হাসান, প্রধান শিক্ষক জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ২২০ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

সরকারি স্বীকৃতি পেল নেসকো বিএনপি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে ঘিরে উচ্ছ্বাস

রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী, এমপি সহ ২০০ জন আওয়ামীলীগ কর্মীর নামে মামলা

রাজশাহীতে আ.লীগ ও যুবলীগের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

রাজশাহীতে অর্ণা জামানের প্রাইভেট টিচার প্রকৌশলী ডন গ্রেফতার

পাকিস্তানে তুমুল গোলাগুলি, দুই সেনাসহ নিহত ৫

বাংলার জনপদের পক্ষ থেকে রাজশাহী মহানগর প্রেসক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান

ভালোবাসায় সিক্ত হলেন সাবেক এমপি নাদিম মোস্তফা

বিএনপিতে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা: রাজশাহীতে মির্জা ফখরুল

আ.লীগ নিষিদ্ধ হবে নাকি নির্বাচনে অংশ নিতে পারবে- কী বলছেন ড. ইউনূস

এনআরবি ইসলামিক লাইফের সিইও শাহ জামালের দক্ষতায় ৪ বছরে এগিয়ে চলছে দুর্বার গতিতে